ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বাজার ম‌নিট‌রিং জোরা‌লো করতে প্রধানমন্ত্রীর নি‌র্দেশ

নিত‌্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সারা‌ দে‌শে বাজার মনিটরিং জোরা‌লো করার নি‌র্দেশ দি‌য়ে‌ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। সোমবার (২০ মে) সকা‌লে তেজগাঁও প্রধানমন্ত্রী কার্যাল‌য়ে অনুষ্ঠিত ম‌ন্ত্রিসভার বৈঠ‌কে বা‌ণিজ‌্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টি‌টু‌কে এ নি‌র্দেশনা দেন তি‌নি। বৈঠক শে‌ষে বিকে‌লে স‌চিবাল‌য়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হো‌সেন ব্রিফিংয়ে এসব কথা জানান।


স‌চিব জানান, ম‌ন্ত্রিসভার বৈঠ‌কে প্রধানমন্ত্রী বাজার ম‌নিট‌রিং জোরদার করার নি‌র্দেশনা দি‌য়ে‌ছেন। ক্রাইসিস না থাকার পরও বেশকিছু প‌ণ্যের দাম বাড়‌ছে। সেটা কেন হ‌চ্ছে, তা দেখ‌তে বা‌ণিজ‌্য প্রতিমন্ত্রী‌কে ক‌ঠোর নি‌র্দেশনা দি‌য়ে‌ছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑